আতিকুর রহমান ইশতি, বরগুনা জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা।

উক্ত সভায় বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং মাঝপথে বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী, যুগোপযোগী প্রযুক্তি-নির্ভর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে শিক্ষকদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মাঠপর্যায়ে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জোরালো আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি (শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস এবং বরগুনার জেলা কালচারাল অফিসারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে নানামুখী গ্রহণযোগ্য উদ্যোগ সম্পর্কে নিজস্ব বাস্তবসম্মত মতামত তুলে ধরেন। সভায় প্রাপ্ত গুরুত্বপূর্ণ সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার টেকসই উন্নয়ন ও ঝরে পড়া রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। সভা শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০