পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে কলমাকান্দার একাধিক গ্রাম প্লাবিত; ঘরবাড়ি-রাস্তাঘাট ও বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের একাধিক গ্রাম। ক্রমাগত বাড়তে থাকা এই ঢলের পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে (১৯ জুলাই ২০২৬) নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে খারনৈ ইউনিয়নের উত্তর রালীগাঁও, নয়াপাড়া ও শ্রীপুর এবং নাজিরপুর ইউনিয়নের পূর্ব নলছাপ্রা ও পূর্ব ভেলুয়াতলী এলাকার একের পর এক কাঁচা-পাকা রাস্তাঘাট তলিয়ে গেছে। পানির প্রবল স্রোতে বিভিন্ন স্থানে নদীর পাড় ভেঙে গেছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়া, পারিবারিক বসতভিটা ও স্কুল ভবন ধসে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আকস্মিক এই বন্যায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষিরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পাহাড়ি ঢলের পানি হঠাৎ করে লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বহু কৃষকের মাছের পুকুর পুরোপুরি তলিয়ে গেছে। এতে পুকুরে থাকা লাখ লাখ টাকার মাছ ভেসে গিয়ে খামারিরা ব্যাপক অর্থনৈতিক লোকসানের শিকার হয়েছেন।

বন্যা পরিস্থিতির বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আজ যদি নতুন করে আর বৃষ্টি না হয়, তবে জমে থাকা এই পাহাড়ি ঢলের পানি নেমে যেতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে। তবে পানি ধীরগতিতে নামায় প্লাবিত এলাকার মানুষের ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপদ্রুত এলাকার মানুষ এখন দ্রুত সরকারি ও বেসরকারি জরুরি ত্রাণের দাবি জানাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০