নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২০ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জের ডিসিকে স্মারকলিপি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবিরের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্র শক্তি।

১৯ জুলাই ২০২৬, রবিবার সকাল ১১টায় জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন এবং যারা গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তারা আমাদের জাতীয় বীর। অথচ দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁদের অনেকেই এখনো যোগ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ পুনর্বাসন পাননি।

নেতৃবৃন্দ আরও বলেন, অভ্যুত্থানে সংঘটিত বর্বরোচিত গণহত্যার মূল হোতা ও দোসরদের অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র ও যুবসমাজ রাজপথে পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। একই সাথে আহতদের উন্নত সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং সরকারের উচ্চ মহলে তাদের এই দাবিগুলো দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা এবং বিভিন্ন স্তরের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০