মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিশুর ঝুঁকিপূর্ণ পাঠদান; নতুন ভবনের আকুল দাবি

খুলনার উপকূলীয় কয়রা উপজেলার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫৫ জন কোমলমতি শিক্ষার্থী আজও চরম নিরাপত্তাহীন ও জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসে পাঠগ্রহণ করতে বাধ্য হচ্ছে। দুর্যোগপ্রবণ এই অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে গোলপাতা ও টিনের ছাউনিঘেরা ঝুঁকিপূর্ণ কক্ষে সামান্য বৃষ্টিতেই পাঠদান ব্যাহত হচ্ছে, এমনকি অফিস কক্ষে পানি পড়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র।

আজ ১৯ জুলাই ২০২৬, রবিবার সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির জন্য ২০০১ সালে একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। কিন্তু চরম নির্মাণ ত্রুটির কারণে মাত্র কয়েক বছরের মধ্যেই ভবনের প্লাস্টার খসে লোহার রড বেরিয়ে পড়ে এবং ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে কাঠামোগত ঝুঁকির কারণে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিন দশকের পুরোনো এই বিদ্যালয়ে দুই দশক পেরিয়ে গেলেও বিকল্প কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়নি। ফলে ১৫৫ জন শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিনিয়ত একপ্রকার মৃত্যুঝুঁকি নিয়ে দিনাতিপাত করছেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রব আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার শিক্ষকতার বয়স প্রায় শেষ পর্যায়ে। কোমলমতি শিশুদের জন্য একটি নিরাপদ, মানসম্মত ভবন চোখে দেখে যেতে পারলাম না। প্রতিদিন এক বুক ভয় নিয়ে ক্লাস করাই। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে একটি টেকসই নতুন ভবন নির্মাণ করে শিশুদের এই ঝুঁকি থেকে রক্ষা করুন।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৫৫ জন কোমলমতি শিশুর জন্য এই খুপড়ি ঘর অত্যন্ত বিপজ্জনক। শিক্ষার মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জোর দাবি জানাচ্ছি।”

সহ-সভাপতি রোকনুজ্জামান বলেন, “আমি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। দুঃখের বিষয়, প্রতিষ্ঠার এত বছর পরও এখানে একটি দুর্যোগ সহনীয়, আশ্রয়কেন্দ্র বিশিষ্ট বহুতল ভবন হলো না। কয়রা একটি দুর্যোগপ্রবণ এলাকা, তাই এখানে একতলা ভবন নয়, একটি বহুতল ভবন নির্মাণ এখন সময়ের দাবি।”

স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা জানান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এই অঞ্চলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র কাম বহুতল ভবন অপরিহার্য। এছাড়া বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত বৃষ্টিতে পানি জমে থাকায় শিশুরা খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কয়রা উপজেলা শিক্ষা অফিসার বলেন, “আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। শিক্ষার্থীরা জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ঝুঁকি নিয়ে পাঠদান করছে—এটি অত্যন্ত দুঃখজনক। সেখানে নতুন ভবনের আশু প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের তালিকা প্রেরণ করেছি। আশা করছি অতি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উপকূলের এই কোমলমতি শিশুদের জীবন রক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে একটি আধুনিক, দুর্যোগ সহনীয় বহুতল ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০