আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার; পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে জরুরি মানবিক সহায়তা প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর বিশেষ নির্দেশনায় ভুক্তভোগী পরিবারটিকে পুনর্বাসনের জন্য ৯ বান্ডিল ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ও পেশায় ট্রাক্টর মেকানিক জিয়ারুল হকের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে পরিবারটির ৪টি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও মূল্যবান মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং সর্বস্ব হারিয়ে একপ্রকার নিঃস্ব হয়ে গেছে।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবারটির কাছে এই জরুরি সরকারি সহায়তা পৌঁছে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সহায়তা প্রদানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন— লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাসেল মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস এবং পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “সরকার সব সময় দুর্গত ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে পাশে থাকবে।” দ্রুততম সময়ে সরকারের এই মানবিক সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি যেমন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে, তেমনি এই তাৎক্ষণিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরকান্দায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা

শ্যামনগরে জমি বিরোধে মানববন্ধনের পাল্টা সংবাদ সম্মেলন; আমির আলির নানা অভিযোগ

বেলকুচিতে বিয়ের নাটক করে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক, প্রেমিক অনিক আটক

দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার; পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বরগুনায় ‘Women Lead in Emergencies’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত; ভক্ত ও দর্শনার্থীদের ঢল

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে গুলি করে হত্যার হুমকি; থানায় জিডি

চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন; ডেঙ্গু প্রতিরোধে জোর নির্দেশ

বারহাট্টা পৌরসভা গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু; এমপি আনোয়ারুল হকের প্রতিশ্রুতি বাস্তবায়ন

১০

একটু বৃষ্টিতেই পানিবন্দী গিলাতলা ২ নং কলোনীর শত শত পরিবার; চরম ভোগান্তি

১১

রাজশাহীর হাটে উঠছে নতুন পাট; রেকর্ড দামে মুখে হাসি চাষিদের

১২

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে আলোচনা সভা; ৮ গ্রামে ২৯ মাদক ব্যবসায়ীর তালিকা প্রকাশ

১৩

তাড়াইলে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ও ব্ল্যাকমেইলের অভিযোগ, আদালতে মামলা

১৪

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৫

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

১৬

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

১৭

কুড়িগ্রামে পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জনে শীর্ষে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা

১৮

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

১৯

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০