মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটু বৃষ্টিতেই পানিবন্দী গিলাতলা ২ নং কলোনীর শত শত পরিবার; চরম ভোগান্তি

খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গিলাতলা ২ নং কলোনি এলাকায় সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নিচু এলাকা হওয়া এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের কোনো বিকল্প পথ না থাকায় বর্তমানে ওই এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি— দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা মেরামতের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধান করা হোক।

এলাকার এই চরম দুর্ভোগের বিষয়ে স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: লিটন বলেন, “খুলনা-যশোর মহাসড়ক থেকে শুরু করে ভৈরব নদী পর্যন্ত একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে আমরা যে সরকারি বরাদ্দ পেয়েছি, তা দিয়ে এলাকার রাস্তার উন্নয়নের কাজ করা হয়েছে। আগামীতে নতুন বরাদ্দ পাওয়া গেলে এই ড্রেনেজ ব্যবস্থার কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ইনশাআল্লাহ।”

এদিকে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহনাজ পারভিনও জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে জানান, এলাকাটিকে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করতে বড় ধরনের একটি ড্রেনেজ প্রকল্পের বরাদ্দ প্রয়োজন। প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া গেলেই এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০