পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে আলোচনা সভা; ৮ গ্রামে ২৯ মাদক ব্যবসায়ীর তালিকা প্রকাশ

নেত্রকোনার বারহাট্টা থানায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ জুলাই শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে ৫ নং চিরাম বিট ও বারহাট্টা থানার যৌথ উদ্যোগে চিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব চম্পক দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আশিক আহমেদ কমল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চিরাম বিটের বিট অফিসার এস আই মেহেদী হাসান, চিরাম ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় সাধারণ মানুষ।

সভায় স্বাগত বক্তব্যে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম চিরাম ইউনিয়নের মোট ২৯টি গ্রামের মাদকের বর্তমান পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা তুলে ধরেন। তিনি জানান, ইউনিয়নের ৮টি গ্রামে মোট ২৯ জন মাদক ব্যবসায়ীর তালিকা চিহ্নিত করা হয়েছে। তবে অবশিষ্ট ২১টি গ্রামে কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব পাওয়া যায়নি মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে এবং মাদক নির্মূল করতে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা আহ্বান জানান।

সভায় আমন্ত্রিত বক্তারা তাদের বক্তব্যে ওসির প্রকাশিত এই তালিকার সাধুবাদ জানান। এমনকি তালিকায় নিজেদের আত্মীয়-স্বজনের নাম থাকার কথা উল্লেখ করেও, এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

সবশেষে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুরো বারহাট্টা উপজেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক ও পারিবারিকভাবে সচেতন থাকার বিনীত অনুরোধ জানিয়ে সভা সমাপ্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০