ঐতিহ্যবাহী ‘ফাইট আনটিল লাইট’ (FULL) শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মাদরাসাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করে গৌরবময় সাফল্য লাভ করেছে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অনন্য অর্জন সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার এক সম্মিলিত ফল। এ সাফল্য শুধু মাদরাসার একক কোনো বিষয় নয়, বরং এটি সমগ্র নাগেশ্বরীবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
এই যুগান্তকারী গৌরব অর্জন উপলক্ষে ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তির পরিচালক জনাব মো. আব্দুল কাদের-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তাঁর এই প্রশংসনীয় শিক্ষাবান্ধব উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মানসিকতার ফলেই গ্রামীণ অঞ্চলের অসংখ্য শিক্ষার্থী শিক্ষাবৃত্তি অর্জনের সুযোগ পাচ্ছে বলে উল্লেখ করা হয়। একই সাথে মহান আল্লাহ তাআলার নিকট জনাব মো. আব্দুল কাদেরের সুস্থতা, নেক হায়াত এবং দ্বীন ও শিক্ষার খেদমতে আরও বেশি অবদান রাখার তাওফিক কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, আল-কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী দীর্ঘদিন ধরে সাধারণ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী আশা প্রকাশ করেন, এই গৌরবময় সাফল্য ভবিষ্যতে অত্র অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলে আরও বেশি উৎসাহিত করবে।