মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুংগামারী সীমান্তে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসা এক মূল এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এজেন্টের নাম মো. আলাল হোসেন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাল হোসেন ধলডাঙ্গা বাজারে ছোট একটি দোকানের মাধ্যমে ভূরুংগামারী উপজেলাসহ সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নিবিড় নজরদারির পর ভূরুংগামারী থানা পুলিশের একটি চৌকস দল ধলডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাঁকে হাতে‌নাতে গ্রেফতার করে।

অভিযান পরিচালনাকালে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় আটককৃত আলালের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট ফোন, বেশ কিছু মোবাইল সিম এবং অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, “১৬৬ বছর পর ব্রিটিশ আমলে প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন ‘জুয়া আইন-২০২৬’ জারি হয়েছে। এই নতুন আইনের মাধ্যমে অনলাইন জুয়া বা ক্যাসিনোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আমরা ভূরুংগামারী উপজেলাকে মাদক, চোরাকারবার ও জুয়ামুক্ত রাখতে বদ্ধপরিকর।”

ভূরুংগামারী থানার ওসি জনাব মো. আজিম উদ্দিন জানান, “জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামির বিরুদ্ধে সদ্য জারিকৃত ‘জুয়া আইন-২০২৬’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ও ব্ল্যাকমেইলের অভিযোগ, আদালতে মামলা

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

কুড়িগ্রামে পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জনে শীর্ষে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নগরকান্দায় ঘর থেকে গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১০

রাজশাহীতে ভক্তি ও উৎসবের আমেজে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

১১

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

১২

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্যামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

১৩

পাটগ্রামে মসজিদের ইমামকে জুমুআর নামাজ পড়াতে বাধা, ভেতরেই উত্তেজনা ও সংঘর্ষ!

১৪

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

১৫

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ!

১৬

নেত্রকোনায় বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত: ফুলে ফুলে সিক্ত স্মৃতিস্তম্ভ

১৭

খুলনার আফিল গেটে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

১৮

নবাবগঞ্জের কলাকোপায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি আবু আশফাক

১৯

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত: ‘ইতিহাসে অমর হয়ে থাকবেন বীর শহীদরা’

২০