গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভক্তি ও উৎসবের আমেজে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

পরম ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর আমেজে রাজশাহীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দির ও সড়কে ছিল উৎসবের আমেজ। শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর দর্শন এবং আশীর্বাদ লাভের আশায় রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তের ঢল নামে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথে অধিষ্ঠিত শ্রীজগন্নাথদেবের দর্শন আত্মিক শান্তি ও পুণ্য অর্জনের প্রতীক। এ বিশ্বাসকে ধারণ করেই ভক্তরা রথযাত্রায় অংশ নেন এবং ধর্মীয় আনুষ্ঠানিকতায় নিজেদের সম্পৃক্ত করেন।

রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহী এবং ঐতিহ্যবাহী শ্রীশ্রী হনুমান জিউর আখড়া মন্দির কমিটি পৃথকভাবে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে। বিকেলে রেশমপট্টি এলাকার ইসকন মন্দির এবং সাহেববাজার এলাকা থেকে বর্ণাঢ্য ও সুসজ্জিত রথসহ শোভাযাত্রা বের হয়।

শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে নিয়ে শোভাযাত্রা নগর পরিক্রমা শুরু করলে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো ভক্ত রথের দড়ি টেনে ধর্মীয় অনুভূতির প্রকাশ ঘটান এবং শোভাযাত্রার সঙ্গে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি কুমারপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। পথের দুই পাশে অবস্থান নেওয়া ভক্তরা ফুল, ফল ও নানা উপাচার নিবেদন করে ভগবানের প্রতি শ্রদ্ধা জানান।

দিনব্যাপী বিভিন্ন মন্দিরে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা, রাজভোগ নিবেদন, ভগবদ্গীতা পাঠ ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

রথযাত্রাকে ঘিরে রাজশাহীর সাগরপাড়া ও আশপাশের এলাকায় বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় খেলনা, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও কাঠের সামগ্রী, মিষ্টি, মণ্ডাসহ বিভিন্ন ধরনের পণ্যের দোকানে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

উৎসবকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং জেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। রথযাত্রার পুরো রুটে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, রথযাত্রার সাত দিন পর ‘উল্টো রথযাত্রা’র মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০