পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোণা শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামের এক তরুণ পোশাক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিহতের মামা লিলু মোড়লের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে ছুটি নিয়ে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রিফাত। কিন্তু ভোরের দিকে পরিবারের পক্ষ থেকে তাঁকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে পরিবারটি ট্রেনে কাটা পড়ে রিফাতের মৃত্যুর খবর জানতে পারে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান আরও জানান, চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে রিফাত ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহের পাশেই তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং তৈরি পোশাক কারখানার আইডি কার্ড ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকমল হোসেন। তিনি জানান, “মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা হয়েছে। মোহনগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পৌঁছালে মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এরপর জিআরপি পুলিশই পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।”

ঈদের ছুটি বা সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরার পথে তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০