শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের কলাকোপায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি আবু আশফাক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ ও দেশের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করার সাংবিধানিক অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, সনাতনী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই উৎসব যেন সম্পূর্ণ আনন্দঘন এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবে। উৎসবের শেষ দিন অর্থাৎ উল্টো রথযাত্রা পর্যন্ত পুরো এলাকায় কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ঐতিহ্যবাহী এই রথযাত্রা উপলক্ষে কলাকোপা পোদ্দার বাজার এলাকায় বসেছে জমজমাট গ্রাম্য মেলা। মেলায় নানা ধরনের কুটির শিল্প, মৃৎশিল্প, শিশুদের খেলনা, রকমারি মিষ্টি-মণ্ডা এবং গৃহস্থালি সামগ্রীর শত শত স্টল নজর কেড়েছে দর্শনার্থীদের।

অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সকল ধর্মের স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০