শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষকদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝাওবোনা ব্লকে এই পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

কৃষি দপ্তরসূত্রে জানা গেছে, এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কৃষকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাগর আলী, মোঃ কেরামত আলী, মোঃ আলতাফ হোসেন, মোঃ সেলিম রেজা, মোঃ আজমুল আরেফিন, মোঃ মাজিরুল ইসলাম ও আবুল কাশেমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে মাঠপর্যায়ে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ সহজ হবে। এর ফলে সরকারি বিভিন্ন কৃষি প্রণোদনা, সার-বীজের ভর্তুকি, প্রশিক্ষণ এবং জরুরি কৃষি সেবা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে অত্যন্ত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ভোলাহাট উপজেলার এই নির্দিষ্ট কৃষি ব্লকে তথ্য সংগ্রহের কাজ আজ ১৬ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সকল ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার এই মহতী কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকার সকল কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ঝাউবোনা ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মাঠ কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ইছাখাদার দরগাহ গোরস্থান ও ছোট ব্রীজ মসজিদের উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান দিলেন আলী আহমেদ

পার্বতীপুরে পিতার সাবলের আঘাতে মাদরাসাছাত্র সন্তান নিহত, ঘাতক পিতা আটক

কুড়িগ্রামে পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জনে শীর্ষে নাগেশ্বরীর আল-কাওছার মেরিট মাদরাসা

জোড়া গোলে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা দল

ভূরুংগামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নগরকান্দায় ঘর থেকে গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে ভক্তি ও উৎসবের আমেজে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

১০

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

১১

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্যামনগরে মাদকবিরোধী মতবিনিময় সভা

১২

পাটগ্রামে মসজিদের ইমামকে জুমুআর নামাজ পড়াতে বাধা, ভেতরেই উত্তেজনা ও সংঘর্ষ!

১৩

নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

১৪

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ!

১৫

নেত্রকোনায় বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত: ফুলে ফুলে সিক্ত স্মৃতিস্তম্ভ

১৬

খুলনার আফিল গেটে যথাযোগ্য মর্যাদায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

১৭

নবাবগঞ্জের কলাকোপায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি আবু আশফাক

১৮

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত: ‘ইতিহাসে অমর হয়ে থাকবেন বীর শহীদরা’

১৯

ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

২০