সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেলকুচি শাহীন স্কুলের গৌরবময় সাফল্য

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে শাহীন স্কুল বেলকুচি শাখা। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডসহ মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি বেলকুচি উপজেলার কিন্ডারগার্টেন ও কোচিং শাখায় শীর্ষ স্থান অর্জন করে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।

সাফল্যের এই খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। কৃতী শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান শাহীন স্কুল বেলকুচি শাখার পরিচালক মোঃ শাহাজামাল ও মোঃ মীর আমিন, সিনিয়র শিক্ষক মোঃ শাহরিয়ার হাসান এবং মোঃ রুহুল আমিন। এ সময় অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

শাহীন স্কুল বেলকুচি শাখার পরিচালক মোঃ মীর আমিন এই সাফল্যের কৃতিত্ব দিয়ে বলেন, “শাহীন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন স্যারের দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী পরিকল্পনায় সারা দেশের ১৩২টি শাখার মতো আমাদের শিক্ষকেরাও অক্লান্ত পরিশ্রম করছেন। নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলেই আজ এই গৌরবময় সাফল্য এসেছে।”

স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, আন্তরিকতা, সততা ও পরিশ্রম থাকলে যে যেকোনো প্রতিষ্ঠান থেকে জাতীয় মানের সাফল্য অর্জন সম্ভব, বেলকুচি শাহীন স্কুলের শিক্ষকেরা তা প্রমাণ করে দেখিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মেশানো সেই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নগরকান্দায় মোবাইল কোর্টের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেলকুচি শাহীন স্কুলের গৌরবময় সাফল্য

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু, খুশি রোগীরা

দিনাজপুরে বিজিবির অভিযান, ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

রাজশাহীতে বাস চলাচল বন্ধ: নির্বাচন কমিটি নিয়ে ডিসির সাথে বিরোধ

নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচার, ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪

নির্বাচন কমিটি গঠন নিয়ে ডিসির সঙ্গে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ

১০

মাগুরায় আড়াই কেজির বেশি গাঁজাসহ আটক ১, মামলা প্রক্রিয়াধীন

১১

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

১২

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

১৩

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

১৪

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

১৫

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

১৬

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

১৭

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৮

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

১৯

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

২০