কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ক্লাস্টারের আওতাধীন ৪২ নং নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভাঙনের সৃষ্টি হয়েছে। বৃষ্টি শেষে পানি নেমে যাওয়ার সাথে সাথে বিদ্যালয় প্রাঙ্গণের মাটি সরে যাওয়ায় এবং তীব্র জলাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যাপীঠটির সামগ্রিক অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির পানির তোড়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নিচের বড় অংশের মাটি পুরোপুরি সরে গেছে। এতে প্রাচীরটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া মাঠের ভেতরে থাকা বিদ্যালয়ের পুরাতন টিউবওয়েলটি ইতিমধ্যে ধসে পড়েছে। শুধু তাই নয়, প্রধান টিনশেড ভবন এবং শিক্ষার্থীদের ব্যবহৃত ওয়াশ ব্লকটিও এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, প্রতিদিন এই ভাঙন ও জরাজীর্ণ অবস্থার মধ্যেই শত শত কোমলমতি শিক্ষার্থীকে ক্লাসে আসতে হচ্ছে। দ্রুত সংস্কার ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সন্তানদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দ্রুত পরিদর্শনের দাবি

বিদ্যালয়টির এই বেহাল দশা দ্রুত নিরসনে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ স্বাভাবিক করতে প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল দ্রুত পরিদর্শন এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০