সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

একটি বিদ্যালয়ের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না, তার পেছনে থাকে একদল নিবেদিতপ্রাণ শিক্ষকের নিরলস শ্রম ও আন্তরিকতা। সেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আবারও শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডসহ মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বেলকুচি উপজেলায় তাদের শীর্ষ স্থান ধরে রেখেছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টিমুখ

পরীক্ষার এই গৌরবোজ্জ্বল ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আবু হোসন, আবু হাসেম (হাসু), গোলাম কিবরিয়া, আশরাফ আলী, কামরুল ইসলাম লিটন, খোরশেদ আলম, ইব্রাহীমসহ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

তাদের মতে, “এই শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা স্বপ্ন দেখান এবং একটি আলোকিত প্রজন্ম নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন।”

সাফল্যের নেপথ্যে সুপরিকল্পিত টিমওয়ার্ক

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান শিপন-এর দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা এবং কঠোর তদারকি এই প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার নেতৃত্বে সহকারী শিক্ষক মোছা. আফরোজা ইয়াসমিন, মোছা. রুমি খাতুন, শাকিলা আক্তার, শামীমা আক্তার, সুফিয়া খাতুন, তাজনীন ফারজানা, শাহাদৎ হোসেন ও ইসমতআরা খানম অক্লান্ত নিষ্ঠা ও মমতা দিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছেন।

নিয়মিত পাঠদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বাড়তি যত্ন এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলেই এই ঈর্ষণীয় সাফল্য সম্ভব হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের চালিকাশক্তি হিসেবে অফিস সহকারী আশরাফুল ইসলামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এলাকাবাসীর গৌরব

স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন,

“আন্তরিকতা, সততা ও পরিশ্রম থাকলে গ্রামীণ পরিবেশের একটি সরকারি বিদ্যালয় থেকেও যে জাতীয় মানের বড় সাফল্য অর্জন সম্ভব, মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তা প্রমাণ করে দেখিয়েছেন।”

এলাকাবাসী বিশ্বাস করেন, এই নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাত ধরে আগামী দিনেও এই বিদ্যাপীঠ সমগ্র সিরাজগঞ্জ তথা দেশের প্রাথমিক শিক্ষায় উৎকর্ষের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০