মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

দীর্ঘ প্রায় দুই মাস উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। বিস্ফোরক তৈরির কাঁচামাল অ্যামোনিয়াম নাইট্রেটের সংকট কেটে যাওয়ায় গত রবিবার থেকে খনির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়।

খনি সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যামোনিয়াম নাইট্রেট আমদানিতে জটিলতার কারণে গত ১৯ মে থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। সম্প্রতি বিদেশ থেকে কাঁচামালের চালান খনিতে পৌঁছানোর পর উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক প্রস্তুত করা সম্ভব হয়েছে। এরপর ধাপে ধাপে উত্তোলন কার্যক্রম শুরু করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসগর হোসেন বলেন, “কাঁচামালের সংকট দূর হওয়ায় উৎপাদন আবারও স্বাভাবিক হয়েছে। বর্তমানে পর্যাপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রয়েছে। নতুন কোনো জটিলতা না দেখা দিলে উৎপাদন অব্যাহত থাকবে।”

জানা গেছে, খনিতে প্রতিদিন তিন শিফটে কয়েক শতাধিক শ্রমিক কাজ করেন। আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলনের দায়িত্ব পালন করছে। প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার টন পাথর উত্তোলন করা হয়। পরে সেগুলো বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের অবকাঠামো নির্মাণে মধ্যপাড়া খনির পাথরের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বাজারে সরবরাহে চাপ তৈরি হলেও পুনরায় কার্যক্রম চালু হওয়ায় সেই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে খনি কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামালের সরবরাহ স্বাভাবিক থাকলে ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০