কালান্তর নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন ও মানসিক চাপের কারণে দেশে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)-এর ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক।

গতকাল শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মজিবুল হক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে এসব অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোগের পেছনে জিনগত কারণ থাকলেও অতি প্রক্রিয়াজাত (আল্ট্রা প্রসেসড) খাবার, কোমল পানীয়, শারীরিক নিষ্ক্রিয়তা এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুস্বাস্থ্যের জন্য দিনের শুরুতেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি পান না করে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর নাশতা গ্রহণ এবং শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখা দীর্ঘমেয়াদে অত্যন্ত উপকারী।

খাদ্যাভ্যাস ও ডায়াবেটিস প্রসঙ্গে তিনি আরও বলেন, অতিরিক্ত ভাজাপোড়া, ট্রান্সফ্যাট ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে মৌসুমি ফল, শাকসবজি ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। টাইপ-২ ডায়াবেটিসকে শুধু রক্তে শর্করা বেড়ে যাওয়ার সমস্যা হিসেবে না দেখে, একে শরীরের বিপাকীয় ব্যবস্থার জটিল পরিবর্তন হিসেবে বিবেচনা করতে হবে। তাই ওষুধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ করা জরুরি।

দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য তিনি পাঁচটি প্রধান বিষয়ে গুরুত্বারোপ করেন: সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা (পশ্চিম) গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারের শেষ অংশে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস, হৃদরোগ, খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও ফ্যাটি লিভারসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে প্রফেসর ড. মজিবুল হক বৈজ্ঞানিক তথ্যের আলোকে সেগুলোর উত্তর দেন এবং রোগ হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০