শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামতে লটারির মাধ্যমে নারীকর্মী নিয়োগ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের পরিচালনা রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস) নারীকর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

লটারির মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দলদলী ইউনিয়নে ৫ জন এবং জামবাড়িয়া ইউনিয়নে ৬ জনসহ সর্বমোট ১১ জন ভাগ্যজয়ী নারীকর্মীকে কাজের জন্য নির্বাচিত করা হয়। এই নিয়োগ কার্যক্রমটি সরাসরি পরিচালনা করেন ভোলাহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আছহাবুর রহমান।

সমগ্র প্রক্রিয়াটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফাহাদ আলী।

লটারি ও নিয়োগ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তোহিদুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বাবু আলী এবং জামায়াত নেতা মোঃ আনোয়ার হোসেন জুয়েল।

এছাড়া স্থানীয় সংবাদকর্মী, এলসিএস সুপারভাইজার, এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে লটারির স্বচ্ছতা প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্টরা জানান, এই নিয়োগের ফলে গ্রামীণ সড়কগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় আসবে এবং নির্বাচিত নারীদের কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০