আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় কিশোরকে বলাৎকারের অভিযোগে সাবেক জামায়াত নেতা নূর আলম আটক, পরে অবমুক্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং মার্কেন্টাইল ইন্সুরেন্সের কর্মকর্তা নূর আলমের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকার এক কিশোরের সাথে এই অনৈতিক কাজ করার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভুল স্বীকার করায় সাধারণ মানুষ তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি নূর আলমকে ওই কিশোরের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় নূর আলম নিজের অপরাধ স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করলে স্থানীয়রা তাকে ছেড়ে দেয়।

এই চাঞ্চল্যকর ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নূর আলমের চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে নানাবিধ বাজে আচরণের মন্তব্য করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি এই ঘটনার পর কিছুদিনের জন্য নিজের মেয়েসহ এলাকা ছেড়ে আত্মগোপনে বা পলাতক ছিলেন। এছাড়া, ইন্সুরেন্স কর্মকর্তা পদের প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন লোভনীয় সুযোগ-সুবিধার কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নূর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এই সংক্রান্ত যেকোনো বিষয়ে সংবাদমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০