কালান্তর নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন: জাহেদ উর রহমান

আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া প্রথম নির্বাচন শুরু হওয়ার পর পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে দেশের স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।

আজ মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা এবং তথ্য–সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সামনে রেখে একটি প্রাথমিক পথরেখা বা রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা আলাদা রোডম্যাপ তৈরি করা হয়েছে। চলতি জুলাই মাসের শেষের দিকেই এই রোডম্যাপগুলো চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগস্টের শেষভাগে তফসিল দিয়ে অক্টোবরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অপর এক বড় ঘোষণায় উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্টের আগেই বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, এর আগে গতকাল এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও নিশ্চিত করেছিলেন যে, ইসি স্থানীয় সরকার নির্বাচনের জন্য অক্টোবরকে সামনে রেখে তাদের সব ধরনের প্রাক-প্রস্তুতি চূড়ান্ত করে এনেছে। সরকারের এই নতুন রোডম্যাপ ঘোষণার মাধ্যমে স্থানীয় নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০