শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের ৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ১১২৬, অনুপস্থিত ১৫ জন

সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা। আজ প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর দোহার উপজেলার মোট ৪টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ১ হাজার ১২৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষার্থী। তবে প্রথম দিনে উপজেলার কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান:

জয়পাড়া কলেজ: এই কেন্দ্রে মোট ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১৭ জন এবং অনুপস্থিত ছিল ১৪ জন।

পদমা সরকারি কলেজ: এই কেন্দ্রে মোট ১৯৫ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে। এখানে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না।

জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নির্ধারিত ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পরীক্ষার্থীই উপস্থিত ছিল।

জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা: আলিম (কোরআন মাজিদ) পরীক্ষায় মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন উপস্থিত ছিল এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড় ও যানজট:

এদিকে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে কেন্দ্রগুলোর বাইরে পরীক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, জয়পাড়া কলেজ গেটের সামনে অভিভাবকদের প্রচণ্ড ভিড়ের কারণে এবং রাস্তায় ব্যাটারিচালিত অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনের আধিক্যের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে গণপরিবহণ ও সাধারণ পথচারীদের চলাচলে কিছুটা সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের মতে, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত চমৎকার ও নকলমুক্ত পরিবেশে শেষ হয়েছে এবং আগামী পরীক্ষাগুলোও যেন এই ধারাবাহিকতায় সম্পন্ন হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০