পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের ড্রেসরুলস প্রতিপালনসহ সার্বিক শৃঙ্খলা ও দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জুন) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন নেত্রকোণার পুলিশ সুপার জনাব মো. তরিকুল ইসলাম।

এবারের বিশেষ মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) জনাব সাহিদুর রহমান।

চৌকস কুচকাওয়াজ দলটির প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জেলা পুলিশ লাইন্সের কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সাথে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পেশাদারিত্বের উন্নয়ন এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্তব্য পালনে আন্তরিকতা ও সুশৃঙ্খল আচরণের ওপর গুরুত্বারোপ করে এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি প্যারেডের সমাপ্তি ঘোষণা করেন।

মাস্টার প্যারেড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) জনাব সাব্বির হাসান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মায়িশা ফান্নানা এবং জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০