মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে সবুজায়নের উদ্যোগ: ৮ হাজার ফুল ও ফলদ গাছ রোপণ কর্মসূচি শুরু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের দেশব্যাপী সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে আজ রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মধ্যপাড়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফুলগাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

‘আসুন, অত্র ইউনিয়নের প্রতিটি স্কুল-কলেজে ফুলগাছ লাগাই’—এই চমৎকার স্লোগানকে সামনে রেখে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ:

উদ্বোধনী কর্মসূচিতে মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলদ গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণের পর নিয়মিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করেন।

বক্তাদের আহ্বান:

উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আন্দোলনে শরিক হতে হবে।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, “গাছ মানুষের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ হরিরামপুর ইউনিয়নকে আরও সুন্দর ও নান্দনিক করে তুলবে।”

৮ হাজার চারা রোপণের পরিকল্পনা:

আয়োজক সূত্রে জানা গেছে, এই মহতী কর্মসূচির আওতায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রায় ৮ হাজার ফুল ও ফলদ গাছের চারা রোপণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, রেলস্টেশন, হাসপাতাল ও গ্রামীণ সড়কের পাশে এসব চারা রোপণ করা হবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং পুরো পার্বতীপুর উপজেলা একটি সবুজ ও দৃষ্টিনন্দন এলাকায় রূপ নেবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০