কাউছার আহমেদ, বাঞ্ছারামপুর {ব্রাহ্মণবাড়িয়া} প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে শিক্ষার্থীদের নিয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ কর্মশালা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

প্রকৃতি ও পরিবেশের প্রতি নতুন প্রজন্মের দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় “প্রকৃতির জন্য শিশুরা” শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) উপজেলার ২ নম্বর তেজখালী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং ‘তেজখালী ছাত্র কল্যাণ সংঘ’ ও ‘Beyond Academics’-এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বাস্তবায়িত হয়। এই কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাউছার আহমেদ।

কর্মশালার মূল বিষয়বস্তু:

আধুনিক নগরজীবন, প্রযুক্তিনির্ভরতা এবং প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় নতুন প্রজন্ম ক্রমেই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। এই বাস্তবতায় শিশুদের প্রকৃতির সাথে পুনরায় যুক্ত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মশালায় শিশুদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতে পরিবেশ সংরক্ষণে শিশুদের ভূমিকা, বৃক্ষরোপণের গুরুত্ব, গাছের সঠিক পরিচর্চা, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কুইজ ও চারা বিতরণ:

শিশুদের অংশগ্রহণ আরও আনন্দময় ও প্রাণবন্ত করতে একটি পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ শেষে মেধা তালিকায় স্থান পাওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথি ও শিশুদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আয়োজক ও স্থানীয়দের বক্তব্য:

আয়োজন নিয়ে তেজখালী ছাত্র কল্যাণ সংঘের পক্ষে সজীব আহমেদ শান্ত বলেন, “মিশন গ্রিন বাংলাদেশের এই আয়োজনটি সত্যিই প্রশংসনীয়। আমরা প্রতি বছরই এই সময়ে গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি। তবে এবার শিশুদের এই কর্মশালায় অন্তর্ভুক্ত করায় মিশন গ্রিন বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানাই। একই সাথে কাউছার আহমেদ এবং Beyond Academics-এর প্রতি আমরা কৃতজ্ঞ।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার। আর সেই দায়িত্ববোধ যদি শৈশব থেকেই শিশুদের মনে গড়ে ওঠে, তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও সচেতন, দায়িত্বশীল ও প্রকৃতিপ্রেমী। একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০