ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে বডি সার্চ ও ঝটিকা তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার ভাগযোত মাছ বাজার এলাকার পাকা রাস্তার ওপর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত যুবক উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই সৈকত, এএসআই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজমের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই সফল অভিযানটি পরিচালনা করে।

কোমর থেকে মিলল পিস্তল: গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম জানতে পারে ভাগযোত মাছ বাজার এলাকায় জনৈক জাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সেখানে ঝটিকা হানা দেয়। সন্দেহভাজন হিসেবে সৈকত মোল্লাকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন:

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৈকত নামের ওই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটককৃত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তার সাথে অন্য কোনো অপরাধ চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০