কালান্তর নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে পাহাড়ি ছড়ার পাথরের ফাঁকে বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁক থেকে এক বাংলাদেশি বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাঠ ও কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে সীমান্তের ১২৬০ নম্বর পিলার সংলগ্ন ভারতীয় অংশের একটি পাহাড়ি ছড়ার পাথরের চিপা থেকে নিখিল কন্দ নামের এক ব্যক্তি তার ভাই মিক কন্দ দানীর (৬০) নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মৃত মিক কন্দ দানী কোম্পানীগঞ্জের দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসের কারণে মিক কন্দ প্রায়ই ভারতের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন এবং খাসিয়াদের সুপারি বা পান বাগানে শ্রমিকের কাজ করতেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের ওপারে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ওপারে পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পাওয়া যায়। তার মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এটি কোনো বিএসএফ বা খাসিয়াদের গুলির ঘটনা নয়। ওই বৃদ্ধ প্রায়ই ওপারে কাজ করতে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ছড়ার পাথরে পিছলে পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০