শরিফুল ইসলাম, ভোলাহাট {চাঁপাইনবাবগঞ্জ} প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাটে গুজবে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, ঘরবাড়িতে আগুন ও লুটপাট; গ্রেফতার আতঙ্কে গ্রামছাড়া স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতা ও দুই ব্যক্তি মারা যাওয়ার গুজবকে কেন্দ্র করে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় আসাদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। গত ১৯ জুন শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় মামলা ও গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। নিরীহ মানুষ ফেঁসে যাওয়ার আশঙ্কায় বর্তমানে গ্রামের বহু পুরুষ আত্মগোপনে রয়েছেন।

ঘটনার সূত্রপাত: স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসের ৩য় রোজার দিন বটতলা গ্রামের দেলোয়ার, আব্দুর রশিদ এবং বাইসাপুকুর গ্রামের শাহীন আলী মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন। এতে দেলোয়ার গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুর রশিদ ও শাহীন গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান। সম্প্রতি আব্দুর রশিদ ঢাকায় কর্মস্থলে গেলে সেখানে তাকে মারধরের খবরকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে আসাদুল ইসলাম ও তাঁর স্বজনেরা প্রতিপক্ষ ইলিয়াস এবং তাঁর জামাতা বাবলুর ওপর হামলা চালান।

গুজব ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ: ইলিয়াস ও বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন একটি ভুল তথ্য ও গুজব এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা আসাদুল ইসলাম ও তাঁর ভাই-বোনদের বাড়িঘরে একযোগে হামলা চালায়। এ সময় আসাদুল, আশরাফুল ও আবু তালেবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আরও তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উত্তেজিত জনতা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকে বাধা দেয় এবং পুলিশ প্রশাসনের সাথেও অসদাচরণ করে। আগুনে ঘরবাড়ির আসবাবপত্রসহ ভেতরে থাকা মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

হতাহতের বিবরণ: পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুরুতর আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল ওয়াজিদ ফরহাদ জানান, মোট ১২ জন আহত হয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, আসাদুল ইসলামকে রাজশাহীতে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে পুনরায় স্থানীয় হাসপাতালে ফিরিয়ে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি:

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, পূর্ব বিরোধ ও মৃত্যুর গুজব ছড়ানোর কারণে এই সহিংসতার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করে মামলার সার্বিক তদারকি করছেন।

এদিকে, মামলায় সুনির্দিষ্ট নামের বাইরে অজ্ঞাতনামা আসামি করায় গ্রামটিতে চরম গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সারোয়ার মাস্টার ও বর্তমান মেম্বার বাবু এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী। তদন্তের স্বার্থে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেজন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০