ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, অপরাধীদের কঠোর হুঁশিয়ারি মহাপরিচালকের

সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী বর্তমানে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বাহিনীর মহাপরিচালক এই হুঁশিয়ারি ও নতুন অভিযানের কথা জানান।

দুটো বিশেষ অভিযান ও বড় সাফল্য: মহাপরিচালক জানান, সুন্দরবনে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বনদস্যুতা সম্পূর্ণরূপে নির্মূল করতে কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পাওয়ায় দস্যু চক্রগুলো বর্তমানে চরম কোণঠাসা। এই অভিযানের ধারাবাহিকতায় কুখ্যাত ডাকাত ছোট সুমন ও তার সহযোগীদের আত্মসমর্পণ সুন্দরবন দস্যুমুক্ত করার প্রক্রিয়ায় একটি বড় মাইলফলক।

রসদ সরবরাহের পথ বন্ধ: দীর্ঘদিন ধরে দস্যুদের লজিস্টিক সহায়তা ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত মোংলার জয়মনির ঘোল এলাকার দৌরাত্ম্য রুখতে কোস্ট গার্ড ‘স্টেশন হারবারিয়া’ স্থাপন করেছে। এর মাধ্যমে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ কার্যকরভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

হারবারিয়া স্টেশনে হামলা ও কঠোর অবস্থান: সম্প্রতি স্টেশন হারবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে মহাপরিচালক বলেন, “এটি সুন্দরবনের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

জনগণের প্রতি আহ্বান:

কোস্ট গার্ডের পক্ষ থেকে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে বাহিনীর ওপর আস্থা রাখেন। সুন্দরবনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত কোস্ট গার্ডের হটলাইন ১৬১১১ নম্বরে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০