মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলায় বাস-ট্যাংক লরি ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫

খুলনা-যশোর মহাসড়কের ফুলতলায় বাস, ট্যাংক লরি ও বিএল কলেজের শিক্ষার্থী বহনকারী বাসের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক সোয়া ৮টায় ফুলতলার যোগিনীপাশা মাদ্রাসা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যেভাবে ঘটল দুর্ঘটনা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি বাসের (খুলনা মেট্রো ব ১১-০১৩০) সাথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্যাংক লরির (ঢাকা মেট্রো ড ১৪-৪৯১৮) মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তেই ট্যাংক লরির ঠিক পেছনে থাকা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের একটি বাস (খুলনা মেট্রো স ১১-০০১০) নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে লরি ও দুটি বাসেরই ব্যাপক ক্ষতি হয়।

উদ্ধার অভিযান ও যান চলাচল: দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী এবং নওয়াপাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তা সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা: হাইওয়ে পুলিশ জানায়, এই ত্রিমুখী সংঘর্ষে তিনটি গাড়ির অন্তত ২৫ জন যাত্রী ও শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০