কালান্তর নিউজ ডেস্ক
১২ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ: ফুটবল ভক্তদের গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ দেখতেই হবে

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়ানো ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রেকর্ড ৭২টি ম্যাচ। এত সংখ্যক ম্যাচের ভিড়ে দলগুলোর শক্তিমত্তা, তারকা খেলোয়াড়দের উপস্থিতি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ৫টি ম্যাচকে সবচেয়ে আকর্ষণীয় বলে রেটিং করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ব্রাজিল বনাম মরক্কো (১৪ জুন, নিউ জার্সি): কার্লো আনচেলত্তির অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে এবার কঠিন পরীক্ষা দিয়ে। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের ব্রাজিলের প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া আফ্রিকান পরাশক্তি মরক্কো সেলেসাওদের জন্য গ্রুপ পর্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

নেদারল্যান্ডস বনাম জাপান (১৪ জুন, ডালাস): ‘এফ’ গ্রুপের এই ম্যাচে ইউরোপীয় শক্তির মুখোমুখি হবে এশিয়ার অন্যতম সেরা দল জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া ‘সামুরাই ব্লু’ খ্যাত জাপান এবার ডাচদের কঠিন পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত।

ফ্রান্স বনাম সেনেগাল (১৬ জুন, নিউ জার্সি): ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এর এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাবে ২৪ বছর আগের অতীতে। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে রূপকথা লিখেছিল সেনেগাল। দুই দশকেরও বেশি সময় পর দুই দলের এই পুনর্মিলনী ম্যাচটিই নির্ধারণ করতে পারে গ্রুপসেরা কারা হচ্ছে।

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (১৭ জুন, ডালাস): থমাস টুখেলের অধীনে প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলতে নামা ইংল্যান্ডের জন্য গ্রুপ ‘এল’-এর এই ম্যাচটি হবে অগ্নিপরীক্ষা। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিল ক্রোয়াটরা। মহাতারকাদের এই লড়াইটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।

কলম্বিয়া বনাম পর্তুগাল (২৭ জুন, মায়ামি): গ্রুপ ‘কে’-এর এই ম্যাচটিকে বলা হচ্ছে গ্রুপ পর্বের ‘সবচেয়ে দামি’ ম্যাচ। লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের কলম্বিয়ার মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। মায়ামির এই ম্যাচের টিকিট ইতোমধ্যে সম্পূর্ণ শেষ। পুনর্বিক্রয় বাজারে এক একটি টিকিটের দাম উঠেছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত!

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০