কালান্তর নিউজ ডেস্ক
৮ জুন ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামে শিশু মৃত্যুর ঘটনা: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ড. ইউনূস ও নূর জাহান বেগম

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এই মামলার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুনানির পর এটি মামলা হিসেবে গ্রহণের বিষয়ে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ। মামলার আবেদনের সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন— সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, বাংলাদেশে শিশু জন্মের পর সংক্রামক রোগ প্রতিরোধে সরকারিভাবে হাম ও রুবেলার টিকা নিয়মিত ও বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশে নিয়মিত টিকা আমদানির যে প্রচলিত প্রক্রিয়া ছিল, তা আসামিদের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ দেড় বছর সময়ক্ষেপণ করা হয়, যার ফলে দেশে টিকার তীব্র সংকট দেখা দেয়।

অভিযোগে আরো বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স (যিনি মামলার ২নং সাক্ষী) গত ২০ মে গণমাধ্যমে জানান, হাম-রুবেলা টিকার সম্ভাব্য সংকটের বিষয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগকে ১ থেকে ৫নং আসামির দপ্তরের ৫/৬টি চিঠির মাধ্যমে আগেই সতর্ক করা হয়েছিল। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আমদানি প্রক্রিয়া বন্ধ না করার অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু আসামিরা ক্ষমতার অপব্যবহার ও চরম অবহেলা প্রদর্শন করে সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি। টিকা না পাওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করে।

মামলার আরজিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সরকারি হিসাব মতেই গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়। টিকার অভাবে দেশে প্রায় ৬১০ জন কোমলমতি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে এবং প্রায় ৭৫,৭০০ শিশু শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগে নির্দিষ্ট করে কতিপয় শিশুর মৃত্যুর বিবরণ দিয়ে বলা হয়, বিগত ২ জুন চট্টগ্রামের মীরসরাইয়ের হারুনুর রশিদ ও ইশরাত জাহান দম্পতির সন্তান আবদুল্লাহ আল ফাহিম এবং ২২ মে আবদুল্লাহ আল নোমান নামে আরেক শিশু ঢাকার হাসপাতালে মারা যায়। এছাড়া ২২ এপ্রিল জাফরজান ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির একমাত্র সন্তান ফাইয়াজ হাসান তাজিম ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, আসামিরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয় বনানী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালত বরাবর দায়ের করার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে এই মামলার আবেদন করা হয়েছে। আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জেলহাজতে আটকে রাখার প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপফেক ও এআই অপব্যবহার: গুগল-মেটার বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি জিনতা

বি–আর পাওয়ারজেন লিমিটেডে ৩১ পদে নিয়োগ: সর্বোচ্চ বেতন ৭০,০০০ টাকা

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, চুক্তি নিয়ে খামেনির ‘ভিন্ন মত’

মিঠাপুকুর মডেল মসজিদ থেকে প্রথমবারের মতো চিল্লার সফরে রওনা হলেন তাবলিগের সাথিরা

কেরানীগঞ্জে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ সম্পন্ন

সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, অপরাধীদের কঠোর হুঁশিয়ারি মহাপরিচালকের

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

বিদেশে ইরানের ১০০ বিলিয়ন ডলার জব্দ: কোন দেশে কত অর্থ আটকে আছে?

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও নিজ বাড়ির নামে ৩ ইউনিয়ন! ‘গণশুনানি’র কথা জানেন না সাধারণ মানুষ

নবনির্বাচিত কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনাকে শিরোমণি বাজার কমিটির শুভেচ্ছা

১০

গিলাতলায় প্রবীণ ব্যক্তিত্ব গাজী ইসরাইল হোসেনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

১১

রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ, হাফ-ভাড়ার দাবি শিক্ষার্থীদের

১২

সংখ্যালঘু সুরক্ষায় ৭ দফা দাবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা পূজা উদ্‌যাপন ফ্রন্টের

১৩

কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

১৪

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

১৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারে হামলা: বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

১৬

জনগণের টাকা পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

১৭

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

১৮

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তা ত্রুটিতে শ্রমিকদের তোলপাড়

১৯

ফুলতলায় বাস-ট্যাংক লরি ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫

২০