কালান্তর নিউজ ডেস্ক
৬ জুন ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি’: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের বিশেষ সিদ্ধান্তে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, “শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন গ্রাহক) বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে নতুন করে কোনো দাম বাড়ানো হয়নি, বরং আগের দামই বহাল রাখা হয়েছে। সরকারের এই গণমুখী সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির সাধারণ গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত থাকবেন।”

বিগত সরকারের অপরাধের বোঝা টানতে হচ্ছে:

একই সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অর্থনৈতিক অপরাধ ও বিপুল অর্থ পাচারের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিনের গেড়ে বসা দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পূর্ববর্তী সরকারগুলো সবসময় আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে, যা ছিল আত্মঘাতী। তারা যদি আমদানির দিকে না ঝুঁকে অভ্যন্তরীণ উৎপাদনমুখী নীতি গ্রহণ করত, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০