কালান্তর নিউজ ডেস্ক
৫ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় পুলিশের বিশেষ যৌথ অভিযান শুরু, ‘গ্রেনেড বাবু’র ২ সহযোগীসহ গ্রেপ্তার ৫৯

খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এই সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

খুলনায় পুলিশের বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রিফাত
কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী রিফাত। ছবি: সংগৃহীত

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার সাম্প্রতিক সন্ত্রাস জগতের সবচেয়ে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অন্যতম ঘনিষ্ঠ দুই সহযোগী কসাই লিটন ও রিফাতও রয়েছেন।

খুলনায় কেএমপির বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী লিটন ওরফে কসাই লিটন
কেএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী লিটন ওরফে কসাই লিটন। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (৫ জুন) বিকেলে খুলনা মহানগর পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেএমপি কমিশনারের সরাসরি নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) একযোগে এই যৌথ অভিযান চালায়।

থানাভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যান:

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিশেষ এই অভিযানে:

খুলনা থানা: ১৩ জন

সোনাডাঙ্গা মডেল থানা: ১৩ জন

লবণচরা থানা: 🔍 ৬ জন

হরিণটানা থানা: ১ জন

খালিশপুর থানা: ১৬ জন

দৌলতপুর থানা: ৮ জন

গোয়েন্দা বিভাগ (ডিবি): ২ জন

বেপরোয়া ‘বি-কোম্পানি’ ও গ্রেনেড বাবু:

অনুসন্ধানে জানা গেছে, খুলনায় অপরাধের বেশির ভাগ ঘটনায় ঘুরেফিরে নয়টি সুনির্দিষ্ট সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। এর মধ্যে সবচেয়ে বেপরোয়া গ্রুপটির নাম ‘বি-কোম্পানি’, যার প্রধান হলেন রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু। এই চক্রটি জনবহুল এলাকায় প্রকাশ্যে খুনোখুনি করতেও দ্বিধা করছে না। খুলনা মহানগরের বিভিন্ন থানায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নামে হত্যা, হত্যাচেষ্টা ও মারধরসহ অন্তত ১৭টি মামলার তথ্য রয়েছে।

খুলনায় সন্ত্রাসী ও অপরাধী দমনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ যৌথ অভিযানের চিত্র
সন্ত্রাসীদের ধরতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ যৌথ অভিযান চলছে। ছবি: সংগৃহীত

সমন্বিত অভিযানের সিদ্ধান্ত:

নগরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ তৈরি হওয়ায় গত বুধবার কেএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে একটি বিশেষ অপরাধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে পর্যালোচনার পর কেএমপি, ডিবিসহ পুলিশের অন্যান্য বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে গ্রেনেড বাবুর আরেক সহযোগী রাব্বিসহ চারজনকে এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযানে আরও ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেখান থেকে অস্ত্র ও মোটর সাইকেল জব্দ করা হয়।

কেএমপি সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া ও ছিনতাইয়ের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নগরের শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই বিশেষ চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপফেক ও এআই অপব্যবহার: গুগল-মেটার বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি জিনতা

বি–আর পাওয়ারজেন লিমিটেডে ৩১ পদে নিয়োগ: সর্বোচ্চ বেতন ৭০,০০০ টাকা

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, চুক্তি নিয়ে খামেনির ‘ভিন্ন মত’

মিঠাপুকুর মডেল মসজিদ থেকে প্রথমবারের মতো চিল্লার সফরে রওনা হলেন তাবলিগের সাথিরা

কেরানীগঞ্জে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২৬’ সম্পন্ন

সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, অপরাধীদের কঠোর হুঁশিয়ারি মহাপরিচালকের

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

বিদেশে ইরানের ১০০ বিলিয়ন ডলার জব্দ: কোন দেশে কত অর্থ আটকে আছে?

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও নিজ বাড়ির নামে ৩ ইউনিয়ন! ‘গণশুনানি’র কথা জানেন না সাধারণ মানুষ

নবনির্বাচিত কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনাকে শিরোমণি বাজার কমিটির শুভেচ্ছা

১০

গিলাতলায় প্রবীণ ব্যক্তিত্ব গাজী ইসরাইল হোসেনের জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

১১

রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ, হাফ-ভাড়ার দাবি শিক্ষার্থীদের

১২

সংখ্যালঘু সুরক্ষায় ৭ দফা দাবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা পূজা উদ্‌যাপন ফ্রন্টের

১৩

কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

১৪

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

১৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারে হামলা: বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

১৬

জনগণের টাকা পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

১৭

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

১৮

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তা ত্রুটিতে শ্রমিকদের তোলপাড়

১৯

ফুলতলায় বাস-ট্যাংক লরি ও বিএল কলেজ বাসের ত্রিমুখী সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫

২০