কালান্তর নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রীষ্মের জ্যৈষ্ঠেই বর্ষার আবহ; মৌলভীবাজারে গাছে গাছে কদমের হাসি

ঋতুচক্রের হিসেবে বর্ষা আসতে এখনো কিছুদিন বাকি। আকাশ ভেঙে ঝরঝর বাদলের অঝোর ধারা নামার মোক্ষম সময়ও এটি নয়। তবু প্রকৃতিতে এর মধ্যেই বাদলের সাথে দেখা হয়ে গেছে বেশ কয়েকবার। আর তাই হয়তো ক্যালেন্ডারের পাতাকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রীষ্মের এই জ্যৈষ্ঠ মাসেই ডালে ডালে, শাখা-প্রশাখায় ফুল ফুটিয়ে কদমগাছ জানিয়ে দিচ্ছে—‘আমি এসে গেছি’।

শনিবার (৩০ মে) মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, গাছে গাছে কদম ফুল ফুটে অনন্য এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। সকালের নির্মল ঝকমক করা আলোয় ফুলগুলো এক উজ্জ্বল ও স্নিগ্ধ রূপ নিয়ে হেসে উঠেছে। হলুদ-সাদা রঙের এই কদম ফুলে ফুলে প্রতিটি ডাল যেন নুয়ে পড়েছে, আর সেই ফুটন্ত ফুলগুলোকে ঘিরে ভিড় জমিয়েছে হাজারো মৌমাছি।

মনু নদের পাড়ে উজাড় করা ভালোবাসা:

মৌলভীবাজার শহরের শান্তিবাগ-সংলগ্ন মনু নদের পাড়ে ছোট, মাঝারি ও বড় আকারের বেশ কিছু কদমগাছ রয়েছে। গত কয়েক বছরে ধীরে ধীরে বেড়ে ওঠা এই গাছগুলো পুরো নদের পাড়টিকে ছায়াময় করে তুলেছে। স্থানীয়রা জানান, গত বর্ষায় হয়তো বিচ্ছিন্নভাবে দু-একটি ফুল ফুটেছিল, যা অনেকের চোখেই পড়েনি। তবে এবার গাছগুলো যেন তাদের সমস্ত উজাড় করা ভালোবাসা নিয়ে সেজেছে। কদমের এই চোখ জুড়ানো সৌন্দর্য থেকে পথচারীদের চোখ সরানোর কোনো সাধ্য নেই।

শুধু মনু নদের পাড়েই নয়, মৌলভীবাজার পৌরসভার পুকুরপাড়ের দুটি গাছেও এবার প্রচুর কদম ফুল ফুটেছে। এছাড়া মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের উত্তর পাশে সৈয়দ মুজতবা আলী সড়কেও একটি গাছে কদম ফুল ঝুলতে দেখা গেছে।

রূপসী তরু কদম:

নিসর্গবিদ দ্বিজেন শর্মা তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে কদম ফুল নিয়ে বলেছিলেন, “কদম আমাদের অনুপম প্রকৃতির আত্মজ। বর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর প্রথমদের অন্যতম।”

কদম মূলত একটি দীর্ঘাকৃতি ও বহুশাখী গাছ, যার কাণ্ড সরল ও ধূসর থেকে প্রায় কালো রঙের হয়ে থাকে। এর নিবিড় ও তেল-চকচকে উজ্জ্বল-সবুজ পাতা মাটির সমান্তরালে প্রসারিত হয়ে পথচারীদের ছায়ার আশ্রয় দেয়। শীতকালে পাতা ঝরে গেলেও বসন্তে এর ডালে কচি পাতা গজায়। তবে কদম গাছ ঝড়ঝাপটা সইতে অতটা সবল নয়। এর অনন্য সুন্দর গোল গোল ফুলের মঞ্জরি মূলত বর্ষার প্রতীক হলেও এবার জ্যৈষ্ঠের খরতাপেই তা প্রকৃতিপ্রেমীদের মন জয় করে নিচ্ছে।

কাব্য, সংগীত, চিত্র কিংবা বৈষ্ণব ঐতিহ্যে রাধা-কৃষ্ণের প্রিয় কদমতরুর উল্লেখ রয়েছে প্রাচীনকাল থেকেই। ভারতীয় উপমহাদেশের উষ্ণ অঞ্চল, চীন ও মালয় কদমের আদি নিবাস হলেও বাঙালির বর্ষা বন্দনায় কদম ফুল সবসময়ই এক অনন্য আবেগের নাম।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০