কালান্তর নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ও কসম কেটেছিল ভিডিও ছাড়বে না, বেইমানি করেছে’: গান ভাইরাল নিয়ে মুখ খুললেন রফিকুল ইসলাম মাদানী

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে মুখ খুলেছেন দেশব্যাপী আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী (যিনি ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত)। ভিডিওটি নিয়ে চলমান তুমুল আলোচনা-সমালোচনার জবাবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে একে কেন্দ্র করে ট্রল বা উপহাস করায় রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন।

গত রোববার (২৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর একটি রোমান্টিক গানের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির সত্যতা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটিয়ে মাদানী জানান, ভিডিওটি কোনো এডিটিং বা কৃত্রিম নয়, বরং প্রায় আড়াই বছর আগে তাঁর স্ত্রীর উদ্দেশ্যে গাওয়া একটি সংগীতের ক্লিপ।

সিলেটের রিসোর্টে সেই ‘বেইমানি’র গল্প:

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী লিখেন, “আমি প্রথম বিয়ে করার পর আজ থেকে আড়াই বছর আগে সিলেটের একটি রিসোর্টে বসে আমার স্ত্রীকে একটা সংগীত শোনাচ্ছিলাম। তখন সিলেটের এক বেইমান, সাকালাইন শাফি পেছন থেকে ভিডিও করে ফেলে। আমি যখন বিষয়টি দেখে ফেলি, তখন সে বলে, ‘ভাই, এই ভিডিও আমি কখনোই ছাড়ব না।’ আরেকটা ভিডিও তার কাছে ছিল যেটা এক জায়গায় নৌকা দিয়ে ঘুরতে গিয়ে মজা করছিলাম, সেটাও সে ভিডিও করে ফেলে। আমি যখন বলি ভাই ভিডিও ডিলিট করুন, তখন সে কসম খায়, বলে ভাই আমি কখনও ভিডিও কোথাও প্রচার করব না!”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লিখেন, “কিন্তু একটা কথাও সে রাখেনি। সেই বেইমানির প্রতি কষ্ট পেয়ে বিগত দুই বছর ধরে সিলেটের কোনো জেলায় প্রোগ্রামে যাই না। অনেক বন্ধু মুহিব্বিন ফোন করে দাওয়াত দেয়, সবাইকে না করে দিই; কিন্তু কাউকে বিষয়টা কখনও খুলে বলিনি!”

রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া জবাব:

ভিডিওটি নিয়ে ট্রল করা প্রসঙ্গে রফিকুল ইসলাম মাদানী তাঁর পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি নিশানা করেন। তিনি লিখেন, “এখন সেই বিষয়টি নিয়েই আওয়ামী লীগের লোকেরা নতুন করে মজা নিচ্ছে। সঙ্গে কিছু স্বজাতীয় গাদ্দার হিংসুকগুলোও নিচ্ছে, নিতে থাক। তারা মনে করে আমাকে ট্রল করলে কিংবা মানুষের সামনে ছোট করলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব, খুব আবেগপ্রবণ হয়ে যাব, তারপর হয়তো আওয়ামী লীগ নিয়ে কিংবা যেকোনো দলের দালালি নিয়ে কথা বলা বন্ধ করে দেব।”

নিজের কারাবাসের দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও দাবি করেন, “হাসিনা আমাকে দীর্ঘদিন বন্দি রেখেছিল, রিমান্ডে নির্যাতন করেছিল, এমনকি ব্ল্যাকমেইল করারও চেষ্টা করেছিল, যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি! কিন্তু এরা ব্যর্থ। আমি থেমে যাইনি, ভয় পাইনি, ভেঙে পড়িনি।” আওয়ামী লীগের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমাকে নিয়ে পড়ে না থেকে নিজেদের ভবিষ্যৎ ও কীভাবে হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে চিন্তা করেন!”

পোস্টের শেষে মাদানী স্পষ্ট করেন যে, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সত্যের পক্ষে কথা বলাই তাঁর লক্ষ্য এবং কোনো ট্রল বা সমালোচনা করে তাঁকে থামানো যাবে না।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০