কালান্তর নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিনার স্মৃতিচারণ করে তরুণদের প্রতি তারিক আনামের অনুরোধ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সম্ভাবনাময় অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও সহকর্মীরা। কারিনাকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে স্মৃতিচারণা করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। একই সাথে তরুণ প্রজন্মের প্রতি জীবনযাত্রা নিয়ে একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন তিনি।

‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল’:

তারিক আনাম খান তাঁর পোস্টে লিখেছেন, “আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসাথে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল।”

রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারিক আনাম খান। সিনেমাটির যৌথ গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন কারিনা কায়সার। সেই শুটিংয়ের দিনগুলোর স্মৃতি স্মরণ করে এই গুণী অভিনেতা লেখেন, “খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘একসাথে আলাদা’। কারিনার কমেডির দিকে ঝোঁক বেশি, কমেডির জন্য সিচুয়েশন, অ্যাকশন লাইন, সংলাপ খুব গুরুত্বপূর্ণ—এটা ও জানত। জানত, কমেডিতে নিজের ওপরে হাসতে হয়। নিজের কাজটা খুব মন দিয়ে, দায়িত্ব নিয়ে করত; সারাক্ষণ মনিটরের সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকত, চুপি চুপি কথা বলত তার টিমের সঙ্গে।”

কাজের প্রতি কারিনার ডেডিকেশনের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আমার প্রায়ই মনে হতো, ‘ও কিছু বলে না কেন, আমার কি কিছু হচ্ছে না?’ কথাটা বলা হয়নি, আর বলা হবেও না!”

নতুন কাজের পরিকল্পনা ও আক্ষেপ:

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আক্ষেপের সুরে তারিক আনাম লিখেছেন, “আমাদের একটা ধারাবাহিক পারিবারিক কমেডি করার কথা হচ্ছিল…তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল! হায়রে জীবন! দোয়া করি অনন্তলোকে কারিনা ভালো থাকুক।”

তরুণদের প্রতি বিশেষ অনুরোধ:

সবশেষে তরুণ প্রজন্মের শারীরিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি লিখেছেন, “একটা অনুরোধ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের কাছে— জীবনযাত্রায় সচেতন হোন, খাবারদাবার নিয়ে সচেতন হোন। জীবন সুন্দর, জীবন মূল্যবান।”

উল্লেখ্য, লিভার ও ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩১ বছর বয়সী কারিনা কায়সার। তিনি বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদের কন্যা। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তুমুল জনপ্রিয় কারিনা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ দিয়ে অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০