কালান্তর নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত নতুন বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

নবীনগর পৌরসভাকে যানজটমুক্ত, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মাঝিকাড়া থেকে নবীনগর পশ্চিমপাড়া পর্যন্ত সড়কটি নির্মিত হলে পৌর এলাকার অভ্যন্তরীণ যানবাহনের চাপ কমবে। বিশেষ করে শহরের প্রধান সড়কে যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ ছাড়া ভবিষ্যতে নদীর পাড়ের বিদ্যমান সড়কটি আরও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে নবীনগর পৌরসভার যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

নতুন বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হলে নবীনগরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সড়কটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০