কালান্তর নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দুই নেতা। তাঁদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ (COP31)-এ অংশ নিতে তাঁর এ সফর। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান থাকছেন। তাঁরা দুজনই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীন, যুক্তরাষ্ট্র ও জাপান সফর করেন। এসব সফরে ছাত্রদলের কোনো কেন্দ্রীয় নেতাকে সফরসঙ্গী হিসেবে দেখা যায়নি। ফলে তুরস্ক সফরেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা।

এদিকে সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন সফরসঙ্গী মমিনুল ইসলাম জিসান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে চান। কৃষকদের জীবন রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা স্থাপন ও কার্যকর করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য ও দেশের বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতার অংশগ্রহণকে ছাত্ররাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০