কালান্তর নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে বাড়ির প্রধান ফটকের সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৬)। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম জাকারিয়া। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছে তারা।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হামলার দৃশ্য

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দুপুরে স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফিরছিল জাকিয়া। বাড়ির প্রধান ফটকের সামনে এসে কলিংবেল চাপার প্রস্তুতি নিচ্ছিল সে। এ সময় পেছন থেকে কালো শার্ট পরা এক কিশোর দৌড়ে এসে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ছুরিটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দীর্ঘদিনের উত্ত্যক্তের অভিযোগ পরিবারের

জাকিয়ার পরিবারের অভিযোগ, হামলাকারী ইমন (১৭) শহরের মজমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই কোচিংয়ে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়।

পরিবারের দাবি, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি তার অভিভাবকদের জানানো হলে কিছুদিন সে বিরক্ত করা বন্ধ রাখে। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, “ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। আজ স্কুল থেকে ফেরার পর আমার মেয়ে বাড়ির গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

হাসপাতাল ও পুলিশের বক্তব্য

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং ক্ষতস্থানে সেলাই দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর বক্তব্য ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকায় ক্ষোভ ও আতঙ্ক

প্রকাশ্য দিবালোকে বাড়ির সামনে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় যদি একজন শিক্ষার্থীকে বাড়ির সামনে এভাবে হামলার শিকার হতে হয়, তাহলে মেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাওয়া কতটা নিশ্চিত?

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালান্তর নিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০