জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ সাতকানিয়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে গুরুত্বপূর্ণ দুটি পদে নেতৃত্ব পেয়েছেন সাতকানিয়া পৌরসভার কৃতি সন্তান সাকিবুল ইসলাম নিবিল ও সামি চৌধুরী।
নবগঠিত এই কমিটিতে সাকিবুল ইসলাম নিবিলকে আহ্বায়ক এবং সামি চৌধুরীকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তরুণ এই দুই নেতার কাঁধে গুরুদায়িত্ব অর্পিত হওয়ায় স্থানীয় ছাত্রসমাজ ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাকিবুল ইসলাম নিবিল ও সামি চৌধুরী জানান, তাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মৌলিক অধিকার, মানসম্মত শিক্ষা, ঐক্য এবং কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করা। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও সংকটময় মুহূর্তে তাদের পাশে থেকে একটি সুশৃঙ্খল, ইতিবাচক এবং প্রকৃত শিক্ষার্থীবান্ধব সংগঠন উপহার দিতে তারা বদ্ধপরিকর।
সাতকানিয়া পৌরসভার এই দুই তরুণ ছাত্রসমাজের সার্বিক কল্যাণে নিজেদের মেধা, শ্রম ও সময় বিলিয়ে দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের এই নেতৃত্বে সাতকানিয়ায় ছাত্রশক্তি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ছাত্রসমাজ।