কালান্তর নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ ও সুবিধা সম্প্রসারণে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্ট সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যেন সহজে ও কার্যকরভাবে এ চিকিৎসাসেবার সুযোগ নিতে পারে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি জানান, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপাচার্যের নেতৃত্বে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Comment télécharger l’APK 1xbet et s’inscrire rapidement en toute sécurité】

১

How to Verify Your 1x Bet Download Account – Step‑by‑Step Guide

২

Guide de sécurité pour télécharger 1xbet apk iPhone

৩

1xbet App Download APK Bangladesh – Payment Methods & Fast Withdrawals

৪

ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৫

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

৮

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

৯

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

১০

নড়াইলে এনসিপি ছাড়লেন জেলা যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন

১১

শ্রমিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলা, এনসিপি ও শ্রমিক শক্তির ২০+ নেতাকর্মী আহত

১২

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, সিদ্ধান্তে বিলম্ব হলে বাড়বে ক্ষতি: জামায়াত আমির।

১৩

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১৩

১৪

আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

ভুলে গেলে চলবে না ৩৬ জুলাই! লেখকঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৬

লোহাগড়ায় এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

১৭

চোখে আলো নেই, স্বপ্নে নেই অন্ধকার; দুই পরীক্ষায় গোল্ডেন ইমন

১৮

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

২০