নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। তবে অর্থাভাবে তার চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শারীরিক অবস্থার অবনতি হলে রহমত উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির মাধ্যমে চিকিৎসকরা তার দুটি কিডনি অকেজো হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে জীবন রক্ষায় তাকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতার কারণে রক্ত প্রদানসহ অন্যান্য ব্যয়বহুল চিকিৎসাও চালিয়ে যেতে হচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রহমত উল্লাহর জীবন রক্ষায় দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। প্রাথমিক হিসাব অনুযায়ী, অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন।
রহমত উল্লাহর পরিবারের আর্থিক অবস্থা সাধারণ হওয়ায় এত বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি, অন্যদিকে প্রতিদিনের চিকিৎসার ব্যয় মেটানোর দুশ্চিন্তায় দিশেহারা তার পরিবার।
যেভাবে সহযোগিতা পাঠাবেন
রহমত উল্লাহর চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দেশ-বিদেশের দানশীল মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে তার পরিবার।
ব্যাংক অ্যাকাউন্ট:
বিকাশ / নগদ / রকেট:
যোগাযোগ ও তথ্য যাচাই: রহমত উল্লাহর চিকিৎসাসংক্রান্ত তথ্য যাচাই এবং সহযোগিতার বিষয়ে যোগাযোগ: 01822746175।
আপনার সামান্য আর্থিক সহযোগিতাও রহমত উল্লাহর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি তরুণ প্রাণ বাঁচাতে আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াই।