তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
৪ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম (৪৪) গ্রেপ্তার হয়েছেন। গত ৩ নভেম্বর ২০২৬ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল (সর্দার বাড়ি) এলাকার আবু তালেবের ছেলে।

এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি বিশেষ আভিযানিক দল মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারে বন্দীদের সংঘবদ্ধ দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে একাধিক বন্দী পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে।

কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার এড়াতে আবু মোকারম বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখেন। এ ঘটনায় চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় আবু মোকারম ছিলেন ১ নম্বর আসামি। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Comment télécharger l’APK 1xbet et s’inscrire rapidement en toute sécurité】

১

How to Verify Your 1x Bet Download Account – Step‑by‑Step Guide

২

Guide de sécurité pour télécharger 1xbet apk iPhone

৩

1xbet App Download APK Bangladesh – Payment Methods & Fast Withdrawals

৪

ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৫

ইবনে সিনার সঙ্গে জবির চুক্তি, চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

৬

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

৭

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগোল নোবিপ্রবি, স্থান ৮০১–৮৫০তম ব্যান্ডে

৮

নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্লাহর দুটি কিডনি বিকল, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

৯

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

১০

নড়াইলে এনসিপি ছাড়লেন জেলা যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন

১১

শ্রমিক হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের হামলা, এনসিপি ও শ্রমিক শক্তির ২০+ নেতাকর্মী আহত

১২

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, সিদ্ধান্তে বিলম্ব হলে বাড়বে ক্ষতি: জামায়াত আমির।

১৩

মাগুরায় স্বর্ণ ডাকাতি ও সাকের হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১৩

১৪

আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

ভুলে গেলে চলবে না ৩৬ জুলাই! লেখকঃ মোহাম্মদ জিয়াউর রহমান

১৬

লোহাগড়ায় এনসিপির সদস্য সচিবের পদত্যাগ

১৭

চোখে আলো নেই, স্বপ্নে নেই অন্ধকার; দুই পরীক্ষায় গোল্ডেন ইমন

১৮

কুমিল্লায় নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৯

ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দেড় হাজার রোগী

২০