নড়াইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব লাকি হোসাইন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ও যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
পদত্যাগ বার্তায় লাকি হোসাইন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে এনসিপির নড়াইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত কারণবশত ৪ নভেম্বর থেকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।
তিনি আরও জানান, পদত্যাগের পর থেকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তাঁর আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে দলের কোনো পদ-পদবি দাবি করবেন না।
পদত্যাগকারী: লাকি হোসাইন
পিতা: মৃত নওসের আলী
ঠিকানা: নড়াগাতি, নড়াইল।