নড়াইলের লোহাগড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আবুল হাসান চঞ্চল পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
পদত্যাগপত্রে আবুল হাসান চঞ্চল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের লোহাগড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত কারণে গত ৩১ অক্টোবর ২০২৬ থেকে সদস্য সচিব পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি আরও জানান, এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকবে না।
উল্লেখ্য, আবুল হাসান চঞ্চল লোহাগড়া উপজেলার মণ্ডলহাটা গ্রামের আব্দুল মাজেদ শেখের ছেলে।