সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১ নভেম্বর ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন ১১১টি পরিবার। উচ্ছেদের আগে তাদের নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। এ দাবিতে সংসদ সদস্য নুরুল আমিনের দ্বারস্থ হয়েছেন এসব পরিবারের নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ।

রবিবার (১ নভেম্বর) বিকেলে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের কাছে উপস্থিত হয়ে নিজেদের উদ্বেগ, দুর্ভোগ ও পুনর্বাসনের দাবি তুলে ধরেন তাঁরা। এ সময় ভুক্তভোগীরা জানান, উচ্ছেদের আশঙ্কায় তাঁরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। হঠাৎ উচ্ছেদের মুখে পড়লে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন, কীভাবে নতুন করে বসবাস শুরু করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চলুক, এতে তাঁদের আপত্তি নেই। তবে উচ্ছেদের আগে ১১১টি পরিবারের বসবাস ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসন নিশ্চিত না করে তাঁদের উচ্ছেদ করা হলে পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য শোনার পর সংসদ সদস্য নুরুল আমিন বিষয়টি সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ নেন। তিনি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

সংসদ সদস্যের এমন উদ্যোগে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে তাঁদের মূল দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে পরিস্থিতি যাচাই করে ১১১টি পরিবারের পুনর্বাসনের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা।

উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের আবাসন ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।

কালান্তর নিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১ পেয়ে দৃষ্টান্ত গড়লেন শেফালী

১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ ঘিরে উদ্বেগ, পুনর্বাসনের দাবিতে সোচ্চার ১১১ পরিবার

২

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৩

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

৪

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

৫

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৭

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ

৮

আট মামলার আসামি কলিন’কে কুপিয়ে হত্যা

৯

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১০

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

১১

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

১২

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

১৩

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১৪

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১৫

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১৬

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৭

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৮

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৯

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

২০