কালান্তর নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

 

​রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের ১-৯ নং ওয়ার্ড) আসনের শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে এসেছে এক অভূতপূর্ব সাফল্য। স্থানীয় সংসদ সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় এই অঞ্চলে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদিত হয়েছে।

​একই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভিন্ন দুটি উদ্যোগের মাধ্যমে এই বিশাল অংকের অর্থ বরাদ্দ আসায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

“​রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী-র Demi-Official Letter এ
গঙ্গাচড়া উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজের জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।”
​বরাদ্দপ্রাপ্ত তালিকায় –
কোলকোন্দ বিনবিনা উচ্চ বিদ্যালয়, ১৮ লাখ টাকা
​নোহালী কুতুবরিয়া দাখিল মাদ্রাসা, ১৭ লাখ টাকা
গজঘন্টা তালুক হাবু উচ্চ বিদ্যালয়,১৬ লাখ টাকা
বড়বিলপাকুড়িয়া শরীফ কলেজ, ১৫ লাখ টাকা
গজঘন্টা তালুক হাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ: ১৫ লাখ টাকা
আলমবিদিতর তুলসীরহাট উচ্চ বিদ্যালয়,১৪ লাখ টাকা
​
​অন্যদিকে, গংগাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ রুহুল আমিন-এর ঐকান্তিক প্রচেষ্টায় আরও ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য সর্বমোট ৭৪ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদিত হয়েছে।
​বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
​বুড়িরহাট উচ্চ বিদ্যালয়: ১৮ লাখ টাকা
​মর্ণেয়া উচ্চ বিদ্যালয়: ১৬ লাখ টাকা
​কে.জি (কুতুব গণেশ) উচ্চ বিদ্যালয়: ১৪ লাখ টাকা
​তুলসীরহাট উচ্চ বিদ্যালয়, আলমবিদিতর: ১৪ লাখ টাকা (উভয় উদ্যোগের তালিকায় যৌথভাবে অন্তর্ভুক্ত)
​ঘাঘটটারী উচ্চ বিদ্যালয়: ১২ লাখ টাকা
​
​এই দুই বড় উদ্যোগের মাধ্যমে গঙ্গাচড়া ও এর আশপাশের জনপদে শিক্ষার সুষ্ঠু, সুন্দর ও আধুনিক পরিবেশ নিশ্চিত করার পথ আরও সুগম হলো। স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের এমন সমন্বিত উদ্যোগ রংপুর-১ আসনের শিক্ষা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পর্যায়ক্রমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এ ধরনের উন্নয়নের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

১

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

২

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

৩

জন্মের শতবর্ষেও অচিহ্নিত ভাষাশহীদ রফিকের কবর, ৭৫ বছরেও মেলেনি স

৪

খুলনার মজিদ সরণিতে সাইনবোর্ড চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

৬

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

৭

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

৮

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

৯

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

১০

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

১১

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

১২

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৩

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১৪

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১৫

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

১৬

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

১৭

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

১৮

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

১৯

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

২০