কালান্তর নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ আয়োজন অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মো. শেখ ফরিদের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার।

মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি হামিদা আবেদীন পলি।

শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তির মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে এ বৃত্তি কার্যক্রম চালু রাখা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০