কালান্তর নিউজ ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচাখিলায় ‘রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ’-এর ১৫তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

মানবতার সেবায় আরও একটি প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করলো সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে সংগঠনটির ১৫তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা নাইম মীর, সভাপতি এমদাদুল হক রহমাতুল্লাহ এবং মডারেটর আদিল সরকারের যৌথ নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ক্যাম্পেইনে ৪০০ জনেরও অধিক শিক্ষার্থীর সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ (ব্লাড গ্রুপ) নির্ণয় করা হয়। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। এই উদ্যোগ শুধু রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং জরুরি মুহূর্তে রক্তদানের গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব জানান, রক্তদানের মতো মহান মানবিক কাজকে ছড়িয়ে দিতে এ সফলতার ধারাবাহিকতা বজায় রাখা হবে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এমন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে, যেন প্রতিটি শিক্ষার্থী নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হতে পারে এবং ভবিষ্যতে একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে গড়ে ওঠে।

(সংবাদটি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন: আদিল সরকার)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০